১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ার হলদিয়ায় “অপারেশন ডেভিল হান্ট”-এ আটক ৩

চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

মোহাম্মদ সোহেল  সিকদার রানা:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। তবে অভিযানে ধরা পড়েনি শীর্ষ পর্যায়ের কোনো নেতা। ফলে প্রশ্ন উঠেছে এ অভিযান কি শুধুই লোকদেখানো?

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উখিয়া থানা পুলিশের একটি দল মরিচ্যা বাজারে অভিযান চালায়। এসময় শাহ জাব্বারিয়া হোটেলের পাশ থেকে হলদিয়া পালং ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। একই রাতে মরিচ্যা বাজারের উত্তর স্টেশন এলাকা থেকে ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন বাবুল এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার বাবুলকেও আটক করা হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, “অপারেশন ডেভিল হান্ট”-এর আওতায় তিনজনকে আটক করা হয়েছে। তারা কোনো মামলার আসামি কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি সকালে জানা যাবে,”

তবে স্থানীয় সুশীল সমাজ মনে করছেন, এই অভিযান শুধুই নাটক। তাদের অভিযোগ, “রাঘববোয়ালেরা ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও থানা পুলিশ শুধুমাত্র চুনোপুঁটিদের গ্রেফতার করছে। জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরাতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে।”

নানান প্রশ্নের মুখে থাকা এই অভিযান নিয়ে জনমনে চরম বিভ্রান্তি ও হতাশা তৈরি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।