১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় দারিদ্রপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে ১৭৭টি পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলে সহায়তা পৌঁছানো কঠিন হলেও এবার সেই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের একটি প্রত্যন্ত এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যামের সহযোগিতায় এবং মুক্তি কক্সবাজারের বাস্তবায়নে ‘হারভেস্টিং হোপ’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

উপকারভোগীদের হাতে বাঁশ, বিভিন্ন ধরনের বীজ, জাল, ফেরোমন ট্র্যাপ এবং সেচের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। এর আগে এসব উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে দুই দিনব্যাপী প্রশিক্ষণও প্রদান করা হয়।

মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফুর কবির শিমুল বলেন, “প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি এ অঞ্চলে দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষিনির্ভর এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো নিজ উদ্যোগে সবজি ও ফসল উৎপাদন করতে পারবে। এতে একদিকে যেমন তাদের খাদ্য চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত উৎপাদিত ফসল বিক্রি করে আয় করার সুযোগও সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, তেলখোলা ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন, প্রকল্প সমন্বয়ক এমদাদুল হক খোকন ও প্রকল্প কর্মকর্তা আকতার কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।