১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া থানাধীন ফলিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ নুরশেদ (১৪) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এরপর অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি করায় অপহরণের আশঙ্কা আরও তীব্র হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ০৬:০০ ঘটিকায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফলিয়াপাড়া এলাকা থেকে উখিয়া ইমপিরিয়াল বাস কাউন্টারের উদ্দেশ্যে বের হয় নুরশেদ। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর শিশুটির পিতা নুর মোহাম্মদ গতকাল ১৪ নভেম্বর উখিয়া থানায় একটি নিখোঁজ ডাইরি (জিডি ট্র্যাকিং নং CEP9EL, জিডি নং ৭৫৫) দায়ের করেন।

নিখোঁজ শিশুর পরিচয়- মোহাম্মদ নুরশেদ (১৪), পিতা নুর মোহাম্মদ, সাং ফলিয়াপাড়া, ৬নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, উখিয়া।

এদিকে নিখোঁজের পরপরই জেবুন ন্নেছা নামে এক নারীর নামে রেজিস্টারকৃত দুটি নম্বর থেকে শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে মুক্তিপণ দাবি জানানো হয়। একই সঙ্গে একটি বিকাশ এজেন্ট নম্বর সরবরাহ করে সেখানে টাকা পাঠানোর নির্দেশও দেওয়া হয়।

তথ্যমতে, সন্দেহভাজনদের সম্ভবত অবস্থান কক্সবাজারের বিসিক শিল্পনগরী এলাকায় হতে পারে। ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। শিশুটিকে উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।